1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি
শিরোনাম

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪১৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৬ জন আহত হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৌলাই এলাকার বাসিন্দা জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার বিকেলে বৌলাই বাজারের কাছে রাজকুন্তি এলাকায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজন গ্রুপের সমর্থক ইমরানুল হক হিমেল। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার পর হিমেলের সমর্থকরা বৌলাই এলাকায় বেশ কিছু বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের রাস্তায় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষে একজন মারা যাওয়াসহ অনেকেই আহত হয়েছে।’ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে হেফাজতে নিয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST