1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন

  • প্রকাশ কাল সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৯০ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উপজেলার আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সালাহ উদ্দিন ভূঞা সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমীক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST