1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস” স্কিমের আওতায় ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি (বিএমটি) এবং আলীম পরীক্ষায় কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গনি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার ও সারোয়ার আলম।
কটিয়াদী উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি (বিএমটি) এবং আলীম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। তন্মমধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন শিক্ষার্থী। এর আগে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST