1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়েছে

স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি পদদলীত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালমন্দ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার(১৯ জুলাই) বিকেলে উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হিমেল, এআই খান শিবলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম,মোঃ নবী হোসেন, মোঃ আব্দুল আউয়াল, মহসিন সিরাজী, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে উপজেলার নতুন বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST