1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

‘শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মত বিনিময় সভা

  • প্রকাশ কাল বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনফারেন্স হল রুমে ১৫ জুলাই ২০২৫ইং, মঙ্গলবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ওয়্যারস প্রকল্পের আয়োজনে, লাউডাস ফাউন্ডেশন-এর সহায়তায় “শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় সম্মানিত অতিথিগণের মধ্যে বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, সিনিয়র সহকারি জজ (জেলা লিগ্যাল এইড অফিসার) ফারজানা হাসানাত।

ব্লাস্ট-এর পরিচালক (আইন) মো: বরকত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি মহা-পরিদর্শক মো: রবিউল ইসলাম বাঁধন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল-এর প্রোগ্রাম অফিসার নুরতাজ বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হারুন অর-রশীদ খান, টঙ্গী শহর সমাজসেবা কর্মকর্তা যোবায়ের আলম, ব্লাস্ট-এর প্যানেল আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. জাকির উদ্দিন আহমেদ, প্যানেল আইনজীবী অ্যাড. শিউলী সুলতানা।

ব্লাস্ট এর সহকারি পরিচালক (কর্মসূচী) মো: তৈয়্যেবুর রহমান-এর সঞ্চালনায় এ সময় শ্রমিকের আইনগত সুরক্ষা ও সরকারি-বেসরকারি সমন্বয়ে করণীয় বিষয়ে সভার শুরুতে উপস্থাপনা প্রদান করেন ব্লাস্ট-এর অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিষ্ট অ্যাড. সিফাত-ই-নুর খানম। তিনি শ্রমিকদের প্রধান অধিকারসমূহ, বিভিন্ন অংশীজন কর্তৃক সুপারিশমালা, বর্তমান অবস্থা ও পরবর্তী করনীয়, প্রকল্পের অর্জন এবং কার্যক্রমের স্থিরচিত্রসমূহ নিয়ে উপস্থাপনা প্রদান করেন।

সভায় সিনিয়র সহকারি কমিশনার নাঈমা খান, ব্লাস্ট-এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ সহ ব্র্যাক, কর্মজীবী নারী, রেডি, ফুলকি ইত্যাদি এনজিও প্রতিনিধিগণ, ট্রেড ইউনিয়ন/ফেডারেশন নেতৃবৃন্দ এবং আত্মনির্ভর দলের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া ব্লাস্টের স্থানীয় প্যারালিগ্যাল নাসরিন সুলতানা ও নাহিদ হাসান এবং কোর্ট প্যারালিগ্যাল বিল্লাল হোসেন তুষার উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST