1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

সাপের কৃপা

  • প্রকাশ কাল রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৯২ বার পড়েছে

লেখিকা: ঊর্মি আক্তার মাইশা।

লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়,
ভুলে গেছো, বিষ তার নীরব, ধূর্ত, ঘনায়।
তুই ভাবিস তুই রাজা, সকলই তোর দাস,
সাপটা হাসে চুপিচুপি, ছোবলের অপেক্ষায় করে সময়‌ হ্রাস
অহংকারে পা ফেলে তোর ,নরম মাটিকে ঠেলে,
ভাবিস না সে চুপ মানে, সব কিছুই মেনে চলে।
“নরম মাটি ডোবার ভয়”,
এই প্রবাদ যেন দেয় সময়েরও ভয়।
তুই বলিস কথা মুখে আগুন নিয়ে,
পেছনে পুড়ে যায় কত হৃদয়— কে নেয় সে দায়?
তুই ভাবিস ক্ষমতা আছে হাতে, তুই অজেয় প্রাণ,
স্মরণে রাখো, সময়েরও আছে বিষাক্ত দান।
মানুষ আজ মুখে মধু, মনে পাথর রাখে,
আপন নামের ছায়াতেই ছুরি চলে নির্ভাকে।
যাকে তুই ধরিস চেপে ,সে একদিন রূপ নেয় আগুনে,
সে সাপ নয়, সে সময় — ছোবল মারে মুহূর্তে।
যাকে তুই ভাবিস ছোট , সে-ই একদিন তোর বিচারক,
লাঠি হারাবে, শক্তি হারাবে, তখন তুই কাপবি ভিতরক।
“যার যা যোগ্যতা, সে একদিন ফিরে পায়”,
এই সত্য চাপা থাকলেও, সে নিজেই নিজের পথ বানায়।
তাই বলি ভাই,
অহংকারে নয়, নম্রতায় গড়ো অস্তিত্বের ছায়া,
সাপকে তুচ্ছ ভেবো না, সে কৃপা করেই বাঁচায় মায়া।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST