1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কটিয়াদীতে খালে ঝাঁপ দেওয়া কিশোরীর লাশ উদ্ধার

  • প্রকাশ কাল রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়েছে

মোঃ মিজানুর রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর এলাকায় রেলওয়ে ব্রিজ সংলগ্ন এক সরকারি খালে ঝাঁপ দিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পর রবিবার সকালে স্থানীয় লোকজন কিশোরীর লাশ উদ্ধার করেন।

নিখোঁজ কারিমা আক্তার (১৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাগ্রামের বাসিন্দা মোঃ হারুন মিয়ার মেয়ে। তিনি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে নানার বাড়িত থাকতেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ০৭ই জুন শনিবার পবিত্র ঈদুল আজহার নামাজের পর কারিমা, তার মা ও মামা মিলে চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকার হযরত মিয়া চান্দশাহ্ মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলার মানিককালী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে একটি সরকারি খালে মা ও মামার সামনে থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, দলনেতা সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোজ কারিমা কে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে। রবিবার সকাল সাড়ে ০৮ টার দিকে স্থানীয় জনগণ ওই খাল থেকে মৃত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রকৃত কারণ এখনোও জানা যায়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST