1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা

হোসেনপুরে হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলেনা কৃষকদের

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩২১ বার পড়েছে

হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলু বীজ হিমাগারে জায়গা না পেয়ে হতাশায় ভোগছেন কৃষক। সংরক্ষণের অভাবে খোলা আকাশের নিচে শেড তৈরি করে সেখানে সংরক্ষণ করছেন
বীজ আলু। যা কিছু দিনের মধ্যে পচন ধরবে। যা এখন খাওয়ার আলু হিসেবে বিক্রির অপেক্ষায় কৃষকের বাড়িতে পড়ে আছে। যে জন্য এবারের আবহাওয়া ভালো হওয়া সত্বেও; বাম্পার ফলনেও লোকসান গুণতে হয়ে কৃষকদের । উৎপাদন
মৌসুমে প্রতি মণ আলু ৭৫০থেকে ৮০০টাকা থাকলেও এখন বাজার মূল্য কমে ৫৫০টাকা থেকে৬০০টাকায় নেমে আসায় কৃষকদের আলু চাষে লোকসান গুণতে হচ্ছে । এ এলাকায় সাধারণত উচ্চ ফলনশীল জাতের ডায়মন্ড ও এস্টারিক আলু চাষ করা হয়। যা হিমাগারে সংরক্ষণ সময়মত সংরক্ষণ না করলে কয়েক দিন পরেই আলুতে পঁচন ধরে ফেলে। গত ফেব্রয়ারি
মাসের শেষের দিকে এ আলু জমি থেকে তোলা হলেও অধিকাংশ আলুই অবিক্রিত রয়ে গেছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর আওতাধীন বিএডিসি আলু বীজ অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৪৮ একর জমিতে আলু চাষ করা হয়। এর মধ্যে হোসেনপুর আড়াইবাড়িয়া ইউনিয়নের চর জামাইল ব্লকেই বিএডিসির
শতাধিক কৃষক ৭০ একর জমিতে আলু চাষ করেছেন। হোসেনপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলাতেই প্রায় ১ হাজার ১২ একর জমিতে প্রায় ১০ হাজার ২৫০ মেট্রেক টন আলু উৎপাদন হয়েছে।

সোমবার (২১এপ্রিল) চর জামাইল এলাকার সরেজমিনে গিয়ে কথা হয়, ওই এলাকার কৃষক খাইরুল ইসলাম ও আব্দুর রহমানের সাথে। তারা এ এলাকার সবচেয়ে বড় কৃষক। বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির আঙ্গিনায় আলুর বিশাল টপ । তিনি এ সময় বলেন, ২৪ একর জমিতে আলু চাষ করে ২৬ লাখ টাকা খরচা করেছেন। এর মধ্যে বিএডিসির ১৩ লাখ টাকার লোন(ঋণ) রয়েছে বাকী অর্ধেক টাকা তিনি নিজে বিনিয়োগ করেছেন। উৎপাদিত আলুর বীজের গুণগত মান ভালো থাকা সত্বেও হিমাগারে ১৫০ বস্তা আলু সংরক্ষণের জন্য ১৪ হাজার টাকা গাড়ি ভাড়া করে পাকুন্দিয়া এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে প্রেরণ করেন। সেখানে আলু রাখার জায়গা না পাওয়ায়;তা ফেরত পাঠায়। বিএডিসির অধীনে আলু চাষ করে থাকলেও চুক্তি অনুযায়ী কৃষকের কাছ থেকে বীজ আলু না নিয়ে ২থেকে ৩ হাজার পাইকার ও ভোক্তভোগীদের কাছ থেকে বস্তা প্রতি ৩০০টাকা অগ্রিম জামানত নিয়ে আগেই হিমাগার ব্লক করে ফেলেন বলে তিনি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। এ রকম অভিযোগে ইতিপূর্বে পাকুন্দিয়া এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়মের
অভিযোগে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ হলেও উর্দ্বতন কর্তৃপক্ষের কোন টনক নড়ে না। জানাযায় পাইকাররা মুন্সিগঞ্জ, রংপুর, বগুরাসহ বিভিন্ন এলাকার আলু কিনে এ এলাকার কোল্ড স্টোরেজে সংরক্ষণের করেন। যে
কারণে স্থানীয় কৃষকরা কোন আলু রাখতে পারেনি সেখানে।তাদের উৎপাদিত আলুগুলো বাড়ির আঙিনায় টিনের ছেলা ও তীরপাল টাঙ্গিয়ে বীজ আলু খাওয়ার আলু হিসেবে বিক্রির আশায় অপেক্ষা করছেন। চর জামাইল এলাকার আলু চাষি ফখরুল ইসলাম, আব্দুল আউয়াল, আবুল হাসেন, আনারুল ইসলাম, আবুল বাশার,
মো.রাজিব মিয়া, কামাল মিয়া, আব্দুল হামিদ, মশিউর রহমান,মো.মজিবুর রহমান,সৃজন মিয়ার মত শতাধিক
কৃষকদের উৎপাদিত প্রায় কয়েকশ মন আলু লাভের আশায় এখন খোলা আকাশের নিচে ¯‘প করে রেখেছেন। এঅঞ্চলের
কৃষকদের দাবী জেলার প্রায় অর্ধেক আলু আমাদের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় উৎপাদন হলেও আলু সংরক্ষণে নির্দিষ্ট
কোন হিমাগার না থাকায় প্রতিবছরই লোকসান গুণতে হয়। যে জন্য তারা সরকারের কাছে জোর দাবী রাখেন; হোসেনপুরে সরকারি ভাবে যেন একটি হিমাগার স্থাপন করা হয়।

হোসেনপুর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার ফেরদৌস আলম বলেন, সরকারি হিমাগারে এ বছর কৃষকরা কোন আলু রাখতে না পারায় কৃষকদের আলু কিছু দিনের মধ্যেই পচন ধরবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
এ কে এম শাহজাহান কবির বলেন, এ এলাকার জন্য অন্তত পক্ষে ৫ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ ধারণ ক্ষমতার একটি হিমাগার প্রয়োজন। বিএডিসি আলু উপ-পরিচালক পাকুন্দিয়া হিমাগারের উপ-পরিচালক মো.হারুন অর রশিদ হিমাগারে আলু সংরক্ষণে ব্যবসায়ী ও মধ্য¯^ত: ভুগীদের আলু সংরক্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা সব
সময়ই আমাদের তালিকাভুক্ত চাষীদের কাছ থেকেই আলু সংরক্ষণ করে থাকি। কৃষকদের আলু হিমাগারে দিতে না পারার বিষয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, এ বিষযে যদি কেহ লিখিত অভিযোগ দায়ের করেন তখন তদন্ত সাপেক্ষে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST