1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

রশিদাবাদে মাঠদিবস অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪০ বার পড়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ, কিশোরগঞ্জের উদ্যোগে বৃহস্পতিবার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় রশিদাবাদ ইউনিয়নে বাড়ি সরিষা-১৪ এর উপর একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মোহাম্মদ মহিউদ্দীন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, কিশোরগঞ্জ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ মনিরুল ইসলাম, পরিচালক, তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ সেলিম উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডঃ দেবী রানী দত্ত ও হোসনা কোহিনুর, বৈজ্ঞানিক কর্মকর্তা। এই মাঠ দিবস অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদেরকে সরিষা উৎপাদনের কলা কৌশল এবং বীজ সংরক্ষণ করার কৌশল হাতেকলমে মাঠে দেখানো ও শেখানো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সরিষা চাষিগণ মাঠ পর্যায়ে সরিষার বাম্পার ফলন দেখে সরিষা আবাদ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছেন। চাষীদের আগ্রহ দেখে কর্মকর্তাগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরিষার আবাদ এই এলাকায় আরও বৃদ্ধি পাবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এবছর কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় মোট ৮১০ বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে। চাষীদের কে বীজ , সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST