1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা নলিতা (পাট) থেকে নালিতাবাড়ী, চাষ মাত্র ৩ হেক্টরে হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
শিরোনাম

অসুস্থ আঃ লীগের সাধারণ সম্পাদকের শয্যা পাশে বিএনপি সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম

  • প্রকাশ কাল সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়েছে

শাহআলম :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তাঁর গ্রামের বাড়িতে যান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গত রবিবার (৮ ডিসেম্বর) রাত ৯ ঘটিকার দিকে শরীফুল আলম উপজেলা উছমানপুর ইউনিয়নের মুর্শিদ উদ্দিন আহমেদের নিজ বাড়িতে গিয়ে তাঁর শয্যাপাশে বসে স্বাস্থ্যের ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহআলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব, মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, পৌরস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুন আল রশিদ হারুন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একদল অন্য দলের প্রতি চরম শত্রু ভাবাপন্ন। এক দল অন্য দলের ধ্বংস কামনা করে। দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতি দেখে অভ্যস্ত হয়ে পড়েছে। রাজনৈতিক সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অনেকটাই হারিয়ে গেছে। বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে পরস্পর বৈরী, দুই মেরুর দুই বাসিন্দা। আর এই প্রেক্ষাপটে বিএনপি নেতা শরীফুল আলম প্রতিপক্ষ রাজনৈতিক নেতার অসুস্থতার খোঁজ খবর নিতে গিয়ে যে মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য নজির স্থাপন করেছেন বলে সুধী সমাজ মনে করছেন । দীর্ঘ দিন যাবত অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদকে শরীফুল আলম দেখতে গেছেন এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীফুল আলমের ভূয়সী প্রশংসা করে বলেন
রাজনীতিতে এমন সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ।কারণ রাজনীতিবিদরাও সমাজের অংশ এবং সামাজিকভাবে একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল তা প্রমাণ করেছেন শরীফুল আলম ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST