1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

‘ইসলাম হচ্ছে চিরসত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম’- অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • প্রকাশ কাল শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম। পারস্পরিক কল্যাণ কামনা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া— এসব হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য। পারস্পরিক সৌহার্দ্য ও পরার্থপরতায় ইসলাম। সেই লক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। এটাই পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি আর ভালোবাসার উজ্জ্বল নমুনা। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইসলামের মহান গুণাবলি নিজেদের ভেতরেও বিকশিত করার আহ্বান জানান তিনি।’
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মফিদুল ইসলাম।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দীন।
অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরুদ্দিন শেখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST