1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
এলো প্রাণের ভাষার মাস মাদকাসক্তি তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটিঃ চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ আসন্ন নির্বাচন ও জনগণের প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্র রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ – সোহেল হোসেন কায়কোবাদ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার কিশোরগঞ্জ সদর–হোসেনপুরে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক: মাজহারুল ইসলামের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়

আতিফ আসলাম। আজ ঢাকার মঞ্চ মাতাবেন

  • প্রকাশ কাল শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়েছে

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার ঢাকার মঞ্চ মাতাবেন। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট উপলক্ষে গতকাল ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন এ শিল্পী।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

এদিকে কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এছাড়া এই কনসার্টে বিশেষ এক চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।

প্রসঙ্গত, বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST