1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

কিশোরগঞ্জ ডিবি’র অভিযানে ৩০ কেজি গাঁজা, ০১টি প্রাইভেটকার ও ০১টি মোটর সাইকেলসহ গ্রেফতার-২

  • প্রকাশ কাল বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪২৩ বার পড়েছে

ডেস্করিপোর্ট :

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা, ০১টি প্রাইভেটকার ও ০১টি মোটর সাইকেলসহ মোট ০২ জন গ্রেফতার।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ০২টি অভিযানে মোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২জনকে গ্রেফতার করে।

১ম অভিযানে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০/০৭/২০২৪ খ্রি: ০৬.২৫ ঘটিকায় ভৈরব থানাধীন মানিকদী (নয়াহাটি) সাকিনস্থ মোবারক হোসেন, পিতা-মৃত নুরুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: উজ্জ্বল মিয়া (২৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-কালিপুর মধ্যপাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে কে একটি মোটর সাইকেলসহ আটক করে এবং আসামির হেফাজত হতে সর্বমোট ২২ (বাই) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল ০৬:৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২জন আসামি দৌড়ে পালিয়ে যায়।

২য় অভিযানে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০/০৭/২০২৪ খ্রি: ০৯.১৫ ঘটিকায় একই থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার (রেজি: নং-ঢাকা মেট্রো গ-১৯-৪১৫২) সহ আসামি মো: ফাইজুল ইসলাম (৪২), পিতা-আনোয়ার শিকদার, সাং-ভাইজুরা (শিকদারপুর), থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে আটক করে এবং আসামির হেফাজত হতে তার (আসামির) দেখানো মতে প্রাইভেটকারের ব্যাকডালা ভিতর হতে সর্বমোট ০৮ (আট) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে প্রাইভেটকার ০৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

উপরোক্ত ০২টি ঘটনায় ধৃত আসামিদ্বয় ও সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST