1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁওয়ে মাদকের থাবা, আতঙ্কে গ্রামবাসী, সিন্ডিকেটের দৌরােত্ম্য শিক্ষার্থীদের হাফ পাস বাস্তবায়নের দাবিতে নান্দাইলে বিক্ষোভ ​কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর উদ্যোগ রাজারহাটে সড়ক সংস্কারে মানববন্ধন-গণবিক্ষোভ কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া রাজারহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী কটিয়াদিতে মাদকবিরোধী আন্দোলনকারীদের সাংবাদিক সম্মেলন কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল অনুষ্ঠিত
শিরোনাম

বাজিতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দ এহসানুল হুদার উদ্যোগে দোয়া মাহফিল

  • প্রকাশ কাল শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ।
আজ শনিবার (২৯ জুন) বিকেলে দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে অনুষ্ঠিত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট মোঃ শাহ আলম, এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল হক খান সোহেল,বাজিতপুর পৌর যুবদলের সভাপতি আহসান উদ্দিন বিপু, সাধারণ সম্পাদক আহম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাসান, ফ্রিডম সোহেল মাহমুদ, আক্তার মেম্বার সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করে তারা বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে না দিয়ে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য দিয়ে মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এই দুঃশাসন আর বেশিদিন থাকবে না। এদেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও অর্থ পাচারকারী সরকারকে ক্ষমা করবে না।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST