1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের বনাটী গাংগাইল পাড়া গ্রামের নীরিহ যুবক রানা মিয়া (২৫) হত্যার মামলার আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাদীর পরিবার ও এলাকাবাসী। এছাড়া আসামীর পরিবার কর্তৃক একের পর এক মিথ্যা-ভাংচুর ও লুটপাটের মামলায় হত্যা মামলার বাদীর পরিবারকে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। শুক্রবার (২৮জুন) রাজগাতী ইউনিয়নের বনাটী গাঙ্গাইল পাড়া গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রানা হত্যা মামলার বাদী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া। সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হেলিম রাজন। এছাড়া আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম ও মামলার বাদী মাসুদ মিয়া। পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী রানা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মামলার বাদী মাসুদ মিয়া সহ পরিবারের লোকজন জানান, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ভীতি ও হুমকি দিয়েই কান্ত হয়নি, বরং একের পর এক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে। উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান সহ রানা’র খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাদী পরিবার। এসময় নান্দাইলে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST