1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম

মধুপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

  • প্রকাশ কাল শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৯১ বার পড়েছে

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকাগামী বিনিময় পরিবহন এবং বিপুল পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন জানান, মধুপুর পৌরসভাধীন বাসস্ট্যান্ডে ঈদুল আজহা পরবর্তী অতিরিক্ত গাড়ির ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, ‘অভিযানের সময় ঢাকাগামী বিনিময় পরিবহন এবং বিপুল পরিবহনের লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে প্রমাণিত হওয়ায় দুই পরিবহনের সুপারভাইজারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি বাসের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST