1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বাজিতপুরের বিদায়ী ইউএনও মো. শামীম হুসাইন কে সংবর্ধনা ও নবাগত ইউএনও ফারাশিদ বিন এনামকে বরণ

  • প্রকাশ কাল বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৪৬ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও ফারাশিদ বিন এনামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
বুধবার (১৯ জুন) বাজিতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল হক কাজলের সভাপতিত্বে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মস্তু, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
বাজিতপুর উপজেলার নবাগত ইউএনও ফারাশিদ বিন এনাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ইতোপূর্বে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সে রেক্টর মেডেলিস্ট ছিলেন। বাজিতপুরে যোগদানের পূর্বে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা চাঁদপুর ।

বিদায়ী বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনকে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেয় হয়েছে ।
নবাগত ইউএনও ফারাশিদ বিন এনাম উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজিতপুরবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST