1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

  • প্রকাশ কাল বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি :- ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। ১৯ জুন বুধবার সকালে। উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লাল মিয়া ও তার পিতা সিরাজ উদ্দীন সকালে বাড়ির পাশেই নিজস্ব জমিতে আমন ধানের বীজতলা তৈরি করার জন্য কাজ করছিল। এসময় সিরাজ উদ্দীনের ভাই গিয়াসউদ্দিন তার ছেলে হাফেজ মিজান, লাল মিয়া ও বাবাকে জমির আইল বেশি কেটে ফেলার অভিযোগ তোলে কাজে বাঁধা প্রদান করে । এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে এক পর্যায়ে গিয়াসউদ্দিনের ছেলে হাফেজ মিজানের ধারালো অস্ত্রের আঘাতে লাল মিয়া ও তার পিতা সিরাজ উদ্দীন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্বার্শবর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। তার পিতা সিরাজ উদ্দীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান, তাদের মধ্যে পূর্ব থেকে কোন ঝগড়া বিবাদের কোন ঘটনা নেই। সকালে আমন ধানের বীজতলা তৈরি করতে গেলে আইল কাটা নিয়ে এই হত্যা কান্ড ঘটেছে।
নান্দাইল মডেল থানার ওসি আঃ মজিদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST