1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটের অভিযোগ, ২ দিন ধরে ঝুলছে তালা বাজিতপুর সমিতি-ঢাকা’র কমিটি গঠন সভাপতি- দিলীপ, সম্পাদক- ড. ফজলে এলাহী ভূঁইয়া অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ হোসেনপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা
শিরোনাম

ঈদ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নজরদারি বৃদ্ধি

  • প্রকাশ কাল রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৩৮ বার পড়েছে

প্রেস রিলিজ

পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রোবাস্ট পেট্রোলিং, চেকপোস্ট, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ কোরবানির পশুরহাটে কর্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে জালনোট সনাক্তকরণ কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষ যাহাতে নিবিঘ্নে ঘরে ফিরতে পারে, সে জন্য র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামান, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং ও বিশেষ টহল টিম র‌্যাব-১৪ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শূঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১৪ এর আওতাধীন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমান জালনোট সনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাটে র‌্যাব কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে জালনোট সনাক্তকরণ কার্যক্রমসহ পশুরহাটের আইন-শূঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকেট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মলম পার্টির সদস্যসহ সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST