1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

মধুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর

  • প্রকাশ কাল শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাংগাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ১৪ জুন বিকেলে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত বুধবার শিবরামবাড়ী এলাকার বাহারুলের ছেলে অমিত ও তার দুই বন্ধুর সাথে স্হানীয় একটি মুদির দোকানের কাছে প্রস্রাব করা নিয়ে গোপীনাথপুর গ্রামের আবু হানিফের ছেলে রাকিব এর সাথে কথা কাটাকাটি হয়,একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে উপয় পক্ষের দুজন আহত হয়। ভুক্তভোগী পরিবারের লোকজন ও অভিযোগ কারী রুবেল জানান,বাহারুল এর দুই ছেলে অমিত,অনিক, ভাই শহিদুল সহ ২০/২৫ জনের, একটি সংঘবদ্ধ দল রামদা,হকিস্টিক সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।
তিনি আরো জানান, আমাদের ঘরবাড়ি ভাংচুর করে তিন ভরি স্বর্ন অলংকার যার মূল্য ৩,৩০০০০ টাকা ও নগদ ২,৭৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শি রুবেলের মা জানান, তাকে আহত করে সংঘবদ্ধদলটি হকিস্টিক ও রামদা দিয়ে ঘরবাড়ি কুপিয়ে তালা ভেঙ্গে সুকেশ থেকে স্বর্ণ, এবং টিনেরট্যাঙ্ক ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার শুনে স্হানীয় লোকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ দলটি পালিয়ে যায়।এসময় স্হানীয় লোকজন বাহারুলের ছোট ভাই শহিদুলকে আটক করে এবং পরে তাকে ছেড়ে দেয় বলে জানা যায়। রুবেলের মাকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে বলে জানান ছেলে রুবেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মধুপুর থানা পুলিশকে অবগত করা হলে পরক্ষণেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
এব্যাপারে বাহারুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সাজানো নাটক। কিন্তু বাহারুলের সাথে থাকা প্রত্যক্ষদর্শি রুহুল আমীন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ ঘটনা সঠিক। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এঘটানায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST