1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

নান্দাইলে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত, আটক ১

  • প্রকাশ কাল শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু
ভ্রাম্যমান প্রতিনিধি ।

ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসীদের হামলায় দৈনিক জনতার নান্দাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জালাল মন্ডল গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা জহিরুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর বাণিজ্য বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক জালাল মন্ডল ওই বাজারে কোরবানির পশুর হাটে গরু ক্রয় করতে গেলে রসুলপুর গ্রামের জলিল মিয়ার মাদকসেবী পুত্র জহিরুল ইসলাম বাঁশ দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করে। এছাড়া জহিরুল ইসলাম ওই সাংবাদিককে মাদকের বিষয়ে কেন প্রতিবাদ করে এই কথা বলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় জনতা দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে আসলে জহিরুল পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
এ সময় স্থানীয় জনতা সাংবাদিক জালাল মন্ডলকে দ্রুত নান্দাইল উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী নান্দাইল পৌরসভার কাটলীপাড়া গ্রামের খুররম ও লিটন ফকির বলেন, আমরা তাৎক্ষণিক না ফিরালে ওই সাংবাদিককে প্রাণে মেরে ফেলতো। এছাড়া খুররমও মাদকসেবী জহিরুলের আঘাতে তিনি আহত হয়েছেন।
সাংবাদিক জালাল মন্ডল প্রেসক্লাব নান্দাইলের দপ্তর সম্পাদক ও পৌরসভার কাটলীপাড়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য যে, নান্দাইলের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে সকল জুয়া, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ সহ কর্মসূচি গ্রহণের অংশীদারিত্ব ভূমিকা গ্রহণ করেছিলেন।
এ ঘটনায় নান্দাইলের ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম সাংবাদিক জালাল মণ্ডলের উপর হামলাকারী ও হামলাকারীদের মূলহোতাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি এবং একজনকে আটক করা হয়েছে।
এই বিষয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST