1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৯৪ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু:

গতকাল অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে নান্দাইল উপজেলা পরিষদে নির্বাচনে বিজয়ী হলেন –
চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান , ভাইস-চেয়ারম্যান শফিউল আলম রাসেল ও তসলিমা বেগম তামান্না ।
কে পেলেন কত ভোট
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আমিনুল ইসলাম শাহান। ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না জয়লাভ করেছেন
বুধবার ৫ জুন রাতে উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমে এই ফলাফল ঘোষিত হয়।
জানা যায়, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। তার প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৮০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুদল হক ভুঁইয়া আনারস পেয়েছেন ২৯ হাজার ৫৩২ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন মোটসাইকেল পেয়েছেন ৯ হাজার ১২০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা করেন। তাদের মধ্যে উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল তালা প্রতীকে ২৮ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৯৮ ভোট। এছাড়া স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুর রহমান খান (মোহাম্মদ খান) মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯০২ ভোট। নান্দাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১২৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আচারগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাছলিমা বেগম তামান্না ফুটবল প্রতীকে ৫৪ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল হাঁস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৯৬ ভোট।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST