1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

সিরাজগঞ্জে ৪’শ বোতল ফেন্সিডিলসহ আটক-৩, ২টি প্রাইভেট কার জব্দ 

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৭২ বার পড়েছে

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিল ও ২ টি প্রাইভেট কারসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। 

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন। 

এর আগে সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে দুইটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

আটককৃত মাদক কারবারিরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের মো. অহিদুল ইসলামের ছেলে মো. সুমন সরকার জিয়া (৩৭)। গাজীপুর জেলার কালিয়াকৈ থানার রাখালিয়া চালা গ্রামের মো. আব্দুর রহিম সরকারের ছেলে শাহীন আলম (৪১) ও বগুড়া জেলা ও থানার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে দুইটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে সর্বমোট ৪০০(চারশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক ও মাদকদ্রব্য কাজে ব্যবহৃত  প্রাইভেট কার দুটি জব্দ করা হয়েছে। 

আটককৃত ১নং আসামী সুমন সরকার জিয়া (৩৭) এর বিরুদ্ধে পিসি/পিআরঃ ১০টি মাদক মামলা ও ২নং আসামী শহিদুল ইসলাম সোহাগ (৩৯) এর বিরুদ্ধে অন্যান্য আইনে ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST