1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

  • প্রকাশ কাল বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪৯ বার পড়েছে

মো. মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এরশাদুল হক (৩৬) ও শহিদুল ইসলাম (৪০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। 

আজ বুধবার (২২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন। 

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শাহজাদপুর থানার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আটককৃত মাদক কারবারিরা হলেন, কুড়িগ্রাম জেলার আলিপুর থানার বতুয়া তলি গ্রামের আজিজুল হকের ছেলে মো. এরশাদুল (৩৬) ও কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার রুপবাটি ইউনিয়নের অন্তর্গত শেলাচাপড়ি গ্রামস্থ নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST