1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা
শিরোনাম

কালিহাতীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১২ বার পড়েছে

আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন। এরই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকালে কালিহাতী থানার আয়োজনে থানা প্রাঙ্গণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক সহ অন্যান্য পুলিশ অফিসার, আনসারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সের সদস্যগন।
নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জননিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃত্ব জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনি কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। উল্লেখ্য কালিহাতী উপজেলার ১১৫ টি ভোট কেন্দ্রের জন্য মোট ১৫ টি মোবাইল টিম নির্বাচন ডিউটিতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
উক্ত মোবাইল টিম ২০ মে হতে ২২ মে তারিখ পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST