1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

ময়মনসিংহের ডিবি’র অভিযানে ৪ শত বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক:গ্রেফতার-১

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২১১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৪শত বস্তা ভারতীয় চিনি বুঝাই ট্রাকসহ চোরাচালান চক্রের এক (১) সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা যায় , গোপন সুত্রে খবর পেয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই, মোঃ আব্দুল জলিল, এসআই, আল্লামা ইকবাল কবির সম্রাট সঙ্গীয় অফিসার ফোর্সসহ চোরাচালান চক্রকে আটক করতে অভিযান পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন ৪নং চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারেরর সামনে থেকে বৃহস্পতিবার ১৬ মে বেলা ২ টার দিকে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে নিয়ে আসা ৪শ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক আটক করেন। এবং চোরাচালানের সাথে জড়িত নেত্রকোনা জেলার সদর থানা এলাকার দুগিয়া গ্রামের জনৈক নুরুল ইসলামের ছেলে চোরাচালান কারবারি মোঃ খাইরুল ইসলাম (২১) কে গ্রেফতার করা হয় ।

ভারতীয় চিনি অবৈধ পথে নিয়ে আসা চোরাচালান চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন । চিনি উদ্ধারের বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST