1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা
শিরোনাম

ভালুকায় নাতির লাঠির আঘাতে দাদীর মৃত্যু আটক -৩

  • প্রকাশ কাল রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৯২ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে জুলেখা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (০৪ মে) সন্ধ্যায় রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই ঘটনায় নিহতের পুত্রবধু সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও আশিকের স্ত্রী চাঁদনীকে (২০) আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জুলেখা খাতুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার পুত্রবধূ সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত শনিবার সন্ধ্যায় জুলেখা খাতুনের সাথে পুত্রবধু সেলিনার ঝগড়া হয়। একপর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন। ওই সময় নাতি আশিকের হাতে জুলেখা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে, ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার, নাতি আশিক ও নাতবৌ চাঁদনীকে ময়মনসিংহ থেকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST