1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক
শিরোনাম

মুজিবনগর দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

  • প্রকাশ কাল বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩১৬ বার পড়েছে

মকবুল হোসেন

ময়মনসিংহে ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ১৭ এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের কিছুদিনের মাধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো, যা আমাদের মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। যার মাধ্যমে আমাদের চলমান মুক্তিযুদ্ধ একটি অনন্য মাত্রায় পৌঁছায়।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধাগণ এখানে আছেন, তাদের এই দিবস উপলক্ষে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আপনারা জানেন এই দিবসটি আমাদের মুক্তিযুদ্ধের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ

সভায় মুক্তিযোদ্ধাগণ‌ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এ দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST