1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচীর পরিবেশক ও তালিকা বাতিলের দাবী

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু:

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচীর পুরাতন
ডিলার ও উপকারভোগী তালিকা বাতিলের দাবী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নের পূর্বে নিয়োগকৃত ৫০জন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার ও সকল উপকারভোগীর তালিকা বাদ দিয়ে নতুন করে তালিকা করার দাবী জানিয়েছেন নান্দাইল উপজেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনে নেতৃবৃন্দ।

ডিলারগনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দূর্নীতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যে গত কয়েক দিনে ২জন ডিলার কালো বাজারে চাল বিক্রি করে দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার চাল জব্দ করে মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ইং সন থেকে একই ব্যক্তিরা ডিলার থাকায় তারা সকল পথ ঘাট চিনে ফেলায় দূর্নীতি বৃদ্ধি পাচ্ছে। এদের ডিলারশীপ বাতিল এখন সময়ের দাবী। অপরদিকে ইতি পূর্বে খাদ্য বান্ধব কর্মসূচীর উপকার ভোগীদের তালিকায় ২৬ হাজার ৭০৩জন ব্যক্তিদের নাম সহ ডিলারের আত্মীয় স্বজন সহ ব্যাপক অনিয়ম দূর্নীতি করা হয়েছে। এছাড়া একই ব্যক্তিরা দীর্ঘ ৮/৯ বছর ধরে এই সুবিধা পাচ্ছে। এখন নতুন তালিকা করে অসহায়/দরিদ্র ও প্রকৃত উপকারভোগী নির্বাচন করা প্রয়োজন। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী বরাবর বিষয়টি বিবেচনায় নেবার জন্য ভোক্তভোগীরা জোরদাবী জানান। বর্তমানে শেরপুর ইউনিয়নে একজন ডিলার পদত্যাগ করেছে এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নে একজন ডিলার বিদেশ চলে গেছে। বাকী ৪৮জন ডিলারের নামে এপ্রিল ২০২৪ মাসের চালের বরাদ্দ প্রদান করা হয়েছে।

অন্যদিকে এসব ডিলারের যোগসাজশে এলাকার প্রভাবশালী মহলে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে চলছে নিয়মিত। উপজেলার সচেতন মহলের দাবি সঠিক ভাবে বিতরণ ও ডিলার পরিবর্তন হলে অসহায় মানুষের উপকার হবে সেই সাথে দূর্নীতি কমবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST