1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

  • প্রকাশ কাল শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার পড়েছে

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১১০১ (এক হাজার একশত এক) পিস ইয়াবা ট্যাবলৈট ও ০১টি মোটর সাইকেলসহ মোট ০২ জন গ্রেফতার।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: আব্দুল জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৫/০৪/২০২৪ খ্রি: ১৫.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মনিপুর ঘাট সাকিনস্থ জনৈক মোঃ মতিউর রহমানের বসতবাড়ির পিছনে বাচ্চু মিয়ার দোকানের সামনে ইটের ছলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি সুমন মিয়া (৩৫), পিতা-শাহিন মিয়া, সাং-শ্রীনগর পশ্চিমপাড়া, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করে ০৫/০৪/২০২৪ খি: ১৬.০৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৫/০৪/২০২৪ খ্রি: ২০.০০ ঘটিকায় ভৈরব থানাধীন ঝগড়ারচর সাকিনস্থ ধৃত আসামি কাজেদা বেগম এর বাড়ীর উঠানের সামনে অভিযান পরিচালনা করে আসামি মোছাঃ কাজেদা বেগম (৩৮), স্বামী-কাজল মিয়া, সাং-ঝগড়ারচর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৫/০৪/২০২৪ খি: ২০.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST