1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা বিশেষ অভিযানে পুলিশের সাফল্য, উদ্ধার দেশীয় ধারালো অস্ত্র বিশেষ কল্যাণ সভা বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও অফিস উদ্বোধন
শিরোনাম

নান্দাইলে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদেরকোন ছাড় দেয়া হবে না- পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশ কাল রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯১ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস পিএসসি) বলেছেন, নান্দাইল উপজেলায় সরকারী জায়গায় চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কোন প্রকার ছাড় দেয়া হবে না। সড়ক ও জনপথ বিভাগের জায়গা কিংবা সরকারী যে কোন জায়গা অবৈধ জায়গা দখলকারীদের হাত থেকে যথাসম্ভব দ্রুত উচ্ছেদ করতে হবে। কেউ বাধা দিলে সাথে সাথে তাদের নামে মামলা সহ গ্রেফতার করতে হবে। মন্ত্রী রোববার (৩১ মার্চ) নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রীর কণ্যা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ওয়াহিদা হোসেন রুপা, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, ইফতেখার মোমতাজ খোকন ও মোশারফ হোসেন কাজল। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সচিব মাননীয় পরিকল্পনামন্ত্রী পিএস আবদুল হামিদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান, সহ প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। পরে সিনিয়র ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় মন্ত্রী, গনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবাই মিলে মিশে নান্দাইলের উন্নয়নের আত্ম নিয়োগ করার আহবান জানান। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST