1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

কটিয়াদীতে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে বোরহান উদ্দিন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে বিলের পানি ড্রেন থেকে পূর্ব নাগের গ্রামের বিল্লাল মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে কটিয়াদী মডেল থানা পুলিশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম গ্রামের স্থানীয় কৃষক দুপুরে পুরুষ বদিয়া বিলের জমিতে পানি দিতে গেলে একটি ড্রেনে বোরহান উদ্দিনের মাথা মাটিতে পূতাবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটির উদ্ধার করে। মরদেহের সূরতহাল তৈরী করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। মরদেহের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত বোরহান উদ্দিন মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, নিহতের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরত হালে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। আমরা অনুসন্ধান করে বোরহান উদ্দিন খুনের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST