1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

বাজিতপুরে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, সৌন্দর্যবর্ধনের কাজ চলছে

  • প্রকাশ কাল বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান:-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বসন্তপুর-রাবারকান্দি কবরস্থানে সৌন্দর্য বৃদ্ধি ও পৌর সম্পদ সংরক্ষনের লক্ষ্যে প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের প্রকল্প গ্রহন করেছে । প্রকল্প বাস্তবায়নে পৌর কবরস্থানের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাজিতপুর পৌরসভা ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে এসব স্থাপনা ভেঙে দিয়েছে বাজিতপুর পৌরসভা কর্তৃপক্ষ।
জানা যায়, বসন্তপুর-রাবারকান্দি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের প্রাণের দাবি ছিল এই কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন। আর সে লাক্ষে গত বছরের শেষ দিকে কবরস্থানটির সার্বিক নিরাপত্তা বৃদ্ধি ও ব্যাপক উন্নয়নমূলক সৌন্দর্যবর্ধনের কাজ হাতে নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন । ২ একর ৭৬ শতাংশ কবরস্থানটির বেশ কিছু অংশ অবৈধ স্থাপনা থাকায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয় । গত ১১ মার্চ বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ উদ্যোগে কবরস্থানের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । তিনি ঘোষণা দেন কবরস্থানের বাকী সীমানা প্রাচীর নির্মাণ করে দিবেন । ইতি মধ্যে প্রধান ফটক নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ এসেছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ।
কবরস্থানের উন্নয়নমূলক কাজের অন্যতম উদ্যোগ গ্রহণকারী বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন বলেন, ’’মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন ও পৌরসভার মেয়র, করবস্থানের কমিটির সভাপতি আনোয়ার হোসেন আশরাফ সাহেবের দিকনির্দেশনা ও সহযোগিতায় ইতি মধ্যে বেশির ভাগ উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে । বাকী অংশের কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি ।’’
বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম জানান, এক বছর আগেও পৌনে তিন একর কবরস্থানের বেশি কিছু অংশ বেদখল ছিল । স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের নির্দেশনা সৌন্দর্যবর্ধনে কবরস্থানটির বিতরে রাস্তা নির্মাণ, ফুল গাছ লাগানো সহ সীমানা প্রাচীর নির্মাণ করা হয় । গত কাল কবরস্থানের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । কিছুদিনের মধ্যে ১৫ লক্ষ টাকা পৌরসভার অথায়নে বাকী সীমানা প্রাচীর নির্মাণ করা হবে ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST