1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়েছে

আমিনুল ইসলাম আহাদ
বাংলাদেশের স্বনামধন্য কনজ্যুমার প্রতিষ্ঠান “ভূঁইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ” এর অঙ্গ প্রতিষ্ঠান এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন” এর সারাদেশের সকল ডিস্ট্রিবিউটরদের নিয়ে জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী ২৪), রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কনভেনশন হলে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ডিলার ডিপো এবং কর্মকর্তা -কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।
জি কে রাকিবের ধারাবর্ণনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন এর উপদেষ্টা মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মো:জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী মো:সোনা মিয়া চৌধুরী। মোটিভেশনাল বক্তব্য রাখেন ডিএমডি ফেরদৌস আলম ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সেলস্ ম্যানেজার ফেরদৌস উর রহমান সাগর। এ গ্রুপের এজিএম মো:রেজাউল ইসলাম, বি গ্রুপের এজিএম মো: আজাদুল ইসলামসহ প্রমুখ।
লক্ষমাত্রা অর্জনে সাফল্য লাভ করায় বিভিন্ন ডিলার-ডিপো এবং দায়িত্বরত কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST