1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা
শিরোনাম

ত্রিশালে পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি- ময়মনসিংহের ত্রিশালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে ত্রিশাল বাসট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মঞ্জপাড়া গ্রামের মৃত আঃ মান্নান মিয়ার ছেলে মোঃ আইনুল হক (২৫),  শেরপুর জেলার শ্রীবরদী থানার গিলাগাছা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ রবিউল (২৬), ময়মনসিংহ জেলার ভালুকা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড কাঠালী এলাকার নজরুল শেখের ছেলে মোঃ তামিম (২২), শেরপুর জেলার শ্রীবরদী থানার ভারারা গ্রামের মোঃ ছোহরাব মিয়ার ছেলে মোঃ হযরত আলী (২৩) এবং শেরপুর জেলার ঝিনাইগাতি থানার কান্দুলী গ্রামের মোঃ নিরু মিয়ার ছেলে মোঃ রমজান আলী (২২)।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল করিম, এসআই বিকাশ চন্দ্র সরকার, এসআই তপু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় ডাকাতদল গাড়ি নিয়ে ময়মনসিংহের দিকে অগ্রসর হতে থাকলে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা আটকিয়ে দিয়ে তাদের আটক করে পুলিশ।

ওসি কামাল হোসেন জানান, গ্রেফতাকৃরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দির্ঘদিন তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় আইনুল হক, রবিউল, তামিম, হযরত আলী ও রমজান আলী নামের ৫ ডাকাতকে আটক করতে পারলেও দৌরে পালিয়ে যায় আরও ৬/৭ জন। আটককৃতদের নামে মামলা রজু করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রংঙ্গের মাহেন্দ্র পিকআপ ( যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন-১৭-৫০৬৯)  একটি লোহার পাইপ, একটি লোহার তালা ভাঙ্গার বেনা, একটি লোহার হাতল যুক্ত হাতুরী, একটি হ্যান্ড কাটার ও ৫০ ফুট প্লাষ্টিকের রশি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST