1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর নিকলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পুরস্কার দেবো-এমপি ইকবাল ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত
শিরোনাম

ফুলওয়ালী

  • প্রকাশ কাল সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পড়েছে

সায়েমা জামান (রাবিয়া)

ঐ যে দুরে হাঁকছে কে ?
ময়লা জামা খালি পায়ে হাঁটছে কে?
সৌন্দর্য তার মাথার উপর
বেতের ঝুড়ির মুকুট যেন পড়েছে।

একটু সামনে এগিয়ে দেখি ,ওমা!
এ যে মুকুট নয় , ফুলের ডালি
বুঝলাম তখন কে সে!
ফুলওয়ালী গো , সে ফুলওয়ালী।

ঝুড়ি যে তার নানা ফুলে ভরা
গোলাপ, জবা , জুঁই, টগরে ঘেরা,
চোখ জুড়ানো দৃশ্য যেনো,
তাজা তাজা ফুলগুলো সৌন্দর্যে মোড়া।

একটু থেমে ফুলওয়ালী, ডাকছে আবার
ফুল নেবে গো ফুল…..
ভাবলাম তখন সৎ পরিশ্রমে
থাকে না কোনো ভুল।

ডেকে তাকে একটু কাছে
জিজ্ঞাসিলাম নাম,
উত্তর তার গভীর ছিলো
খুব দেরিতে বুঝলাম।

নাম জেনে কি হবে সাব
আমি ফুলওয়ালী,
আপনি উঁচু জাতের মানুষ
ছাড়েন কথা হেয়ালী।
ফুল যদি নেন তবে , বলেন
কোন ফুল দেবো ,
বাহারী এই ফুল ঝুড়ি নিয়ে
নানান জায়গা যাবো।

চলল আবার ফুলওয়ালী
মাথায় নিয়ে ফুলের ডালি।
থমকে গিয়ে বললাম আমি,
উঁচু-নিচু জাত কি হয় কখনো ভেদজালি?

   উত্তরে ফুলওয়ালী,

জাত -পাত , ধনী -গরিব
বড় ভেদ নয়
আমরা হলাম মানুষ জাতি
সব কিছুতেই তফাৎ খুঁজে যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST