1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা
শিরোনাম

ভালুকায় অটোরিকশা – পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • প্রকাশ কাল শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা -মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী স্পিনিং মিলের কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দু’জন সহোদর বোন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারের কাছে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মুরগিবাহি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হয় নিহতের আরেক বোনসহ ৫জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST