1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম

রাজশাহীতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার ৯

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর আলী তরুণ (২৪) ও মো: আব্দুল মাবুদ (৩৫), মো: হাকিম (৩৬), মো: মিজান (২৪), মো: ইয়াসিন (৩৩), মো: মিলন (৪০), মো: মানিক হোসেন (৪৩), মো: আজম আলী (২৮) ও মো: আলাউদ্দীন (৩২)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওইদল বিকেল ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো: ওমর আলী তরুনকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম একই দিবাগত রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আলীর মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST