1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে  কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন
শিরোনাম

মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর সকালে মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা সহ মধুপুর আদর্শ ফাযিল মাদরাসার কাছে বংশাই নদীর তীরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মধুপুর উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ, মধুপুর পৌরসভা, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন , বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিকুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST