1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

ভালুকায় কয়েলের আগুনে মা ও ২ শিশু আহত

  • প্রকাশ কাল রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। রোববার ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতা খার ভিটায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী রবিন মিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতা খার ভিটায় আবুল ফজল সাত্তার মাস্টারের ভাড়া নিয়ে স্ত্রী মনি আক্তার (৩০), শিশু জাফরান (৭) ও মায়ানকে (৮ মাস) নিয়ে বসবাস করে আসছিলেন। শনিবার রাতে প্রতিদিনের মতো ঘরে কয়েল জ্বালিয়ে রবিন মিয়া দুই শিশু সন্তান নিয়ে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এ সময় রবিন মিয়া বাসায় ছিলেন না। রোববার ভোররাতে ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। আগুনে ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে ওই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST