1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

ফের লিবিয়ায় আটক ১৪৫ জনকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়েছে

ওয়াসিম কামাল

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসাবে, ০৫ ডিসেম্বর ২০২৩ তারিখে দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে প্রেরণ করা হয়েছে।
তারা আগামীকাল ০৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৭:০০ ঘটিকায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনকৃত বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার হতে গ্রহণ করে এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানায়।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দলের সাম্প্রতিক বেনগাজী সফরকালে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করা হয় এবং তাদেরকে দেশে প্রেরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও গত ১৯ নভেম্বর ২০২৩ তারিখে আইওএম লিবিয়ার ভারপ্রাপ্ত মিশন প্রধানের সাথে বৈঠককালে মান্যবর রাষ্ট্রদূত গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রথম পর্যায়ে গানফুদা ডিটেনশন সেন্টার হতে ১৪৫ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে প্রেরণ করা হয়েছে।
তাছাড়াও ইতোমধ্যে দারনাসহ লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আইওএম এর সাথে নিবন্ধিত প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST