1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপন গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল
শিরোনাম

মালিকের মমত্ববোধ অসুস্থ কর্মচারীর খোঁজ নিতে সৌদি থেকে হোসেনপুরে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা:
দীর্ঘ দিনের বিশ্বস্ত ও অনুগত কর্মচারীর অসুস্থতার খবর শুনে সুদুর সৌদি আরব থেকে বিমানে ঢাকায় এসে সেখান থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে উপস্থিত হন সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি। কর্মচারীর প্রতি মালিকের এমন নজিরবিহীন হৃদ্রতা, ভালোবাসা ও আন্তরিকতা দেখে হতবাক এলাকাবাসী। এদিকে সৌদি আরবের মালিক হেলিকপ্টারে হোসেনপুরে আসার খবর পেয়ে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের তিন সহোদর খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদ দীর্ঘদিন ধরে চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের বাসিন্দা সামিম আহমেদ হলিবির শিল্প প্রতিষ্ঠানে। সেখানে খাইরুল, হামিদ ও সাহিদ দীর্ঘদিন ধরে বাগানে ও গাড়ী চালকের কাজ করছেন তারা।দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মালিক সামিম আহমেদ হলিবির সঙ্গে তাদের একান্ত সখ্যতা ও বিশ্বস্ততা গড়ে উঠে। সেই সুবাদে এক জনের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন সৌদি আরব থেকে বাংলাদেশের অজপাড়া গাঁয়ের চরাঞ্চল এলাকায়। সৌদি মালিক আহমেদ হলিবি জানান, তিনি গত সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মঙ্গলবার ভোরে। পরে তার ছেলে আব্দুল লিলা হলিবিকে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সেখান থেকে হেলিকপ্টারে করে হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে এসে পৌঁছান। পরে প্রাইভেট কারে চড়ে কর্মচারীদের হোসেনপুর পৌর এলার বাসায় যান তিনি। এ সময় সৌদি মালিক ও তার ছেলেকে একনজরে দেখতে উৎসুক জনতা ভীড় করেন।
বাংলাদেশে এসে কেমন লাগলো এমন প্রশ্নের জবাবে সামিম আহমেদ হলিবি বলেন, আমার খুবই ভালো লেগেছে। বাংলাদেশে এসে আমার কমচারীর খোঁজে নিতে পেরে আমি খুবই খুশি। তারা (খাইরুল,হামিদ ও সাহিদ) শুধু আমার কর্মচারীই নয়, আমার সন্তানের মতো।

তাই তাদের খোঁজ নিতে সৌদি আরব থেকে ছুটে এসে মানসিক শান্তি পেয়েছি। তিনি আরও বলেন, তাদের সততা, বিশ্বস্ততা ও বিনয়ী ব্যবহারের জন্য আমার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি বেড়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST