1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

প্রধানমন্ত্রীর” উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন নৌকায় এমপি তুহিন’

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

“রাস্তা-ঘাট ও ব্রীজ যাতায়াতের সুযোগ বৃদ্ধি করে, যাতায়াতের সুযোগ বৃদ্ধি হলে যোগাযোগ উন্নত হয়, আর যোগাযোগ উন্নত হলে মানুষের জীবনমান উন্নত হয়।

নান্দাইলে তিনটি গ্রামীন সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন ” নান্দাইল সুতারাটিয়া -উদলা বাজার সড়ক, শিয়ালধরা বাজার -সিংরইল ইউপি সড়ক, হরিপুর প্রাইমারী স্কুল -হরিপুর চৌরাস্তা -তেঁলিয়া ফেরিঘাট সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তাগুলো পাকাকরণে ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব,সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন-“মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল।

তাঁর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি।

এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে। তিঁনি আরও বলেন -রাস্তা-ঘাট ও ব্রীজ যাতায়াতের সুযোগ বৃদ্ধি করে, যোগাযোগ উন্নত হলে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হয়। যার ফলে মানুষের জীবনমান উন্নত হয়।’

এ উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST