1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

ভৈরবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
ভৈরবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী মহি উদ্দিন । আজ শনিবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) ভৈরব উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন লিখিত অভিযোগে জানান, গত ১ নভেম্বর জগন্নাথপুর লক্ষীপুর তাতাঁরকান্দি গ্রামের নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে তিনি ও তার মা জানান নজরুল ইসলাম দাবী করছেন নাফিজা সিদ্দিকার কাছ থেকে জমি কিনেছেন । কিন্ত নাফিজা সিদ্দিকা জমি নিয়ে আমাদের বিরুদ্ধে বাজিতপুর দেওয়ানী আদালতে মামলা দায়ের করে। এ মামলা আদালত খারিজ করে দেয়। পরবর্তীতে ভৈরব উপজেলা ভূমি অফিস গত ২৮ শে আগষ্ট সরেজমিনে গিয়ে সার্ভে করে প্রতিবেদনে উল্লেখ করে যে জমিতে আমরা ভোগ দখলে আছি। নজরুল ইসলাম অবৈধভাবে জোরপূর্বক আমাদের জমি দখল করতে এলে বাধাঁ দেওয়ায় তারা আমার মা ও বোনকে মারধোর করে আহত করে উল্টো আমাদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করে আমাদেরকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করছে। তাদের ভয়ে আমরা বাড়ি ছাড়া। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাই। এ সময় সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST