1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

নান্দাইলে বাসের চাপায় নারী নিহত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ বার পড়েছে

, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে শালবন বাসের চাপায় অটো চালক সহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর দুপুর ১ টার দিকে কানুরামপুর -ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন- চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী গ্রামের খোকন মিয়ার কন্যা খুকি আক্তার (২৫)। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা শালবন বাসে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার দুপুরের দিকে কানুরামপুর – ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের বেতাগৈর ইউনিয়নের পরিষদের পাশে ময়মনসিংহ গামী শালবন পরিবহন বাস কানুরামপুর গামী অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে অটো যাত্রী নিহত হন। এ ঘটনা আরো অজ্ঞাত ২-৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত জনতা চর বেতাগৈর ইউনিয়নের পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা শালবন পরিবহন বাস আগুনে পুঁড়িয়ে দেন। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল ঘটনা স্থল পরিদর্শন করেন।

চর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান- শালবন পরিবহনের একটি দ্রুত গতির বাস অটো রিক্সাকে চাপা দিলে ঘটনা স্থলে নারী নিহত হন।

নান্দাইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন- দুর্ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST