1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

কুলিয়ারচরের বাজরা বাসষ্ট্যান্ডে তৈরী হচ্ছে অনুমোদনহীন নিন্মমানের সাবান,সরকার হারাচ্ছে রাজস্ব

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরী হচ্ছে সাবান । তৈরী কৃত সাবানে নামি-দামি বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে বাজারজাত করে গ্রাহকদের কে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব । স্থানীয় প্রশাসন প্রায় বছর খানেক আগে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয় । কিন্ত কয়েক মাস যেতে না যেতেই রহস্যজনকভাবে কারখানাটির সিলগালা খুলে আবারো তৈরী করছে নিন্মমানের সাবান ।

সরেজমিনে খোজঁ নিয়ে জানাযায়, শাহআলম ও তার আরো ২ ভাইসহ ৩ ভাই যৌথ মালিকানায় কারখানাটি পরিচালনা করছে। কারখানাটিতে প্রায় ৩০/৩৫ জন শ্রমিক কাজ করে। প্রতিদিন প্রায় ২/৩ লাক টাকার সাবান তৈরী করে পার্শ্ববর্তী বাজিতপুর, কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এসব সাবান বিক্রি করা হয়। নিন্মমানের এসব সাবান কিনে দরিদ্র ও অসহায় মানুষেরা প্রতারিত হচ্ছেন ।

এ বিষয়ে কারখানার মালিক মোঃ শাহআলম জানান কারখানায় সাবান তৈরীর কোন বৈধ কাগজ পত্র নেই । তবে তিনি বিএসটিআইসহ প্রয়োজনীয় কাগজ পত্রর জন্য আবেদন করেছেন ।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, অবৈধ এসব কারখানার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST