1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ভালুকায় মাদক বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই জুয়া, সামাজিক অবক্ষয় অপসংস্কৃতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও করনীয় শীর্ষক আলোচনা সব অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ভালুকা পৌরসভার চাপর বাড়ী দাখিল মাদরাসা মাঠে ভালুকা উপজেলা প্রশাসনের এই অলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে ও সমাজকর্মী খলিলুর রহমান খান জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা, ভালুকা পৌরসভার মেয়র ডা: এ. কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা সরকারী ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা সরকারী ডিগ্রী কলেজ এর উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, প্রফেসর মতিউর রহমান খান মোহন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, চাপর বাড়ী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম বাচ্চু, মাদরাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি
ইফতেখার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এলাকাটি পৌরসভার সীমান্ত ও দূর্গম এলাকা হওয়ায় এখানে চুরি, ছিনতাই জুয়া ও মাদক অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বক্তাগণ মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনার পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। মাদকের ভয়াবহ কয়েকটি ঘটনার উদৃতি দিয়ে বক্তাগণ বলেন, মাদক সেবীর কাছে কেউই নিরাপদ নয়। এমন কি মাদকসেবীর মা, বাবাও না। কাজেই মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তাগণ বলেন, আইনের প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতাই পারবে সমাজকে মাদক মুক্ত করতে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST