1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে- সরকার পন্থী ১১ দলীয় ইসলামী ও সমমনা রাজনৈতিক জোট

  • প্রকাশ কাল সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়েছে

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামী ও সমমনা রাজনৈতিক দল সমূহের সমন্বয়ে একটি শক্তিশালী জোট গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে এনেছেন এ জোট গঠনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ জোটের মূল নেতৃত্বে থাকছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম. এ আউয়াল।
এ জোট গঠন প্রক্রিয়ার অন্যতম দায়িত্বশীল ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান জানান, গত এক সপ্তাহব্যাপী ধারাবাহিকভাবে জোটে যোগদানকারী দলগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে দলের কলাবাগানস্থ কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম. এ আউয়াল এর সভাপতিত্বে সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং ১১ টি দলের সমন্বয়ে এ জোট গঠিত হবে।  

এ জোটে ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ তরীকত ফ্রন্ট, ইসলামিক লিবারেল পার্টি, গণ আজাদী লীগ, সাধারণ ঐক্য আন্দোলন, বাংলাদেশ জাতীয় জনতা পার্টি,  বাংলাদেশ জনমত পার্টি,  বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ অধিকার পার্টির সমন্বয়ে এ জোট গঠিত হবে এবং আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST