1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

সিরাজগঞ্জে হেরোইন রাখায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশ কাল বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মামুন শেখ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আজ বুধবার(৩০ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মামুন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত নুরুল ইসলাম শেখ মহনের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্ত মামুন শেখ পলাতক রয়েছেন।

মামলার বিবরনে প্রকাশ, ২০১৮ সালের ২৭ মে সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্বারে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। অভিযান চলাকালে ডিবি পুলিশ জানতে পারে পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মাদক দ্রব্য বেঁচাকেনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদপুর যুগান্তর সংসদ ক্লাবের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৯০ গ্রাম হেরোইন সহ মামুন শেখকে আটক করা হয়।

এঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১০ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ মামুন শেখকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST