1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

বেলকুচিতে ভূল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু

  • প্রকাশ কাল বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৬৬ বার পড়েছে

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভূল সিজারে মরিয়ম খাতুন (২৫) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম খাতুন উপজেলার চর জোকনালা গ্রামের সুমনের স্ত্রী। পরিবারের অভিযোগ ভূল সিজার করায় এ ঘটনা ঘটেছে। কন্যা সন্তানের জন্ম দিলেও ডাক্তারের ভূল সিজারে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের।

নিহত মরিয়র খাতুনের স্বামী সুমন জানান, আজ সকালে আমার স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের কতৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো না আজকের মধ্যেই সিজার করতে বলেন। পরে দুপুরের দিকে সিজার করাতে নিয়ে যান। পরে ডাঃ কমল কান্তি ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম অপারেশন রুমে গিয়ে সিজার করেন। তার কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখি মরিয়ম অজ্ঞান হয়ে আছে। নার্সরা জানান রোগীর এখনো জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ সময় লাগবে এই বলেই ডাক্তার ও নার্স পালিয়ে যায়। পরে বুঝতে পারি আমার স্ত্রী মারা গেছে। তিনি আরো বলেন ডাক্তারদের ভুল সিজারের কারণেই আমার স্ত্রী মারা গেছে।

বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের মালিক রহমান আলী জানান, সিজারটা বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম ও ডাঃ কমলকান্তি করেছেন। রোগী কি ভাবে মারা গেলো তারাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে ডাঃ কমল কান্তির সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

তবে এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম সিজারের কথা স্বীকার করে বলেন আমরা যখন হাসপাতাল থেকে চলে আসি তখনো সুস্থ ছিলো হয়তো স্টক করে মারা যেতে পারে।

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেবো

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST